আন্তর্জাতিক•Nov 22, 2026•3 min read

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন:
ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব মোকাবিলায় ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ইসলামাবাদকে সক্রিয়ভাবে সহায়তা করেছিল বেইজিং। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত ওই সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্নভাবে সহায়তা করে চীন। সংঘাতের সময় পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। এ ছাড়া ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানের মোট অস্ত্র আমদানির ৮১ শতাংশই এসেছে চীন থেকে।

ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এবং বঙ্গোপসাগরের কাছাকাছি উন্নত সেন্সরযুক্ত চীনা সমীক্ষা জাহাজ মোতায়েনের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব জাহাজ ভারতীয় সামরিক গতিবিধি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মে মাসে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) প্রকৌশলী ঝাং হেং প্রথমবারের মতো স্বীকার করেন, সংঘাতের সময় তিনি ও তাঁর সহকর্মীরা পাকিস্তানে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিলেন। বিশেষ করে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতা নিশ্চিত করতে তাঁরা কাজ করেন।

এর আগে ভারতীয় সামরিক কর্মকর্তারাও সংঘাতের সময় পাকিস্তানকে চীনের গোয়েন্দা তথ্য ও তাৎক্ষণিক সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

এ ছাড়া সাইবার হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতের জন্য সম্ভাব্য ‘দুই ফ্রন্টের’ যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এতে নয়াদিল্লির নিরাপত্তা ব্যয় ও অর্থনৈতিক অগ্রাধিকারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।