আন্তর্জাতিক•Oct 4, 2026•4 min read

সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় ফের হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

রিয়াদে আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথিরা; আগুন ও ধোঁয়া দেখা গেলেও হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

শেয়ার করুন:
সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় ফের হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশে আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আরামকোর কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদে আরামকোর একটি স্থাপনার কাছে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়ার বড় কুণ্ডুলি দেখা যায়। তবে ওই আগুনের সঙ্গে হুথিদের দাবি করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহেও সৌদি আরবের ইয়ানবু এলাকায় আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। সে সময় সৌদি কর্তৃপক্ষ জানায়, তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা জানায়নি তারা।

সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করছে। অন্যদিকে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবও সামরিক তৎপরতা জোরদার করেছে।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথিরা। এর পরের বছর, ২০১৫ সালের মার্চে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

Source: Reuters

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।