আন্তর্জাতিক•Oct 5, 2026•4 min read

পাকিস্তানি নারীর হানি ট্র্যাপে ভারতীয় নৌবাহিনীর নাবিক, পাচার গোপন সামরিক তথ্য

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

কোয়েম্বাটোরে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ ও সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন:
পাকিস্তানি নারীর হানি ট্র্যাপে ভারতীয় নৌবাহিনীর নাবিক, পাচার গোপন সামরিক তথ্য

পাকিস্তানি এক নারী এজেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের সূত্র ধরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ভারতের কোয়েম্বাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

গ্রেপ্তার নাবিকের নাম প্রদীপ মুখার্জি। কোয়েম্বাটোরে ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রনিতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নেওয়ার সময় অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করছিলেন।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। পরে তিনি বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কয়েক মাস আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যে অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের সুযোগ নিয়ে ওই নারী এজেন্ট কৌশলগত নৌসম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রম-সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসংক্রান্ত হুমকি মোকাবিলায় কাজ করা সিআই সেল নাবিকটির সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর তদন্ত শুরু করে। পরে তাকে নজরদারিতে রাখা হয় এবং তদন্তের একপর্যায়ে কোয়েম্বাটোর থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীরা এখন ওই অনলাইন যোগাযোগের মাধ্যমে কী ধরনের তথ্য আদান-প্রদান হয়েছে এবং এর পরিধি কতটা ছিল, তা খতিয়ে দেখছেন।

Source- PTI

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।