রাজনীতি•Apr 18, 2026•Newsroom

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|রাজনীতি

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (WHRCF) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি (UNESCO-APCIC)-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ফোরাম, যেখানে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নেবেন।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেওয়ার জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি (GIC)-এর অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

আয়োজকদের মতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অংশগ্রহণকারী শহরগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এর প্রধান লক্ষ্য।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে এবং শহরভিত্তিক উন্নয়ন উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, ইউনেস্কো-এপিসিআইসি (APCIC) হলো ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস (ICCAR)’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোট, যা ২০০৬ সাল থেকে বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ ও মানবাধিকারভিত্তিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।