আন্তর্জাতিক•Nov 19, 2026•3 min read

শেষ ফোনালাপে নেতানিয়াহুকে বলেছিলেন বাইডেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ভালোবাসার কথা বলেছিলেন। স্মৃতিকথায় উঠে এসেছে দুই নেতার সম্পর্কের প্রশংসা ও মতপার্থক্যের বিবরণ।

শেয়ার করুন:
শেষ ফোনালাপে নেতানিয়াহুকে বলেছিলেন বাইডেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে শেষ ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানির মধ্যে নেতানিয়াহুকে বলেছিলেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’ ২০২৫ সালের জানুয়ারিতে দুই নেতার মধ্যে ওই কথোপকথন হয়।

বাইডেনের আসন্ন স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা থেকে এ তথ্য জানা গেছে। স্মৃতিকথার একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। সেখানে নেতানিয়াহুর সঙ্গে শেষ দিকের ওই ফোনালাপের বিবরণ তুলে ধরেছেন বাইডেন।

ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, ‘আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি নিজেও জানি না, আপনাকে আমি কতটা পছন্দ করি। অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’

শুধু তা-ই নয়, ওই কথোপকথনে নেতানিয়াহুকে একজন ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, ‘আমি জানি না, আপনি কীভাবে সবকিছু সামলেছেন। ভবিষ্যতে আমার সামনে কোনো কঠিন পরিস্থিতি এলে আমি আপনার কথা স্মরণ করব। আপনি একজন ভালো মানুষ। আমি আপনাকে সমর্থন করি। আপনি যা করেছেন, তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল।’

তবে স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনাও করেছেন বাইডেন। সেখানে তিনি উল্লেখ করেন, গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং তাদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতানিয়াহু তাকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে নেতানিয়াহু সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন বাইডেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।