আন্তর্জাতিক•Nov 21, 2026•3 min read

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পাশাপাশি মধ্য গাজায় স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শেয়ার করুন:
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে এবং অপর দুজনের মরদেহ আল-আওদা হাসপাতালে নেওয়া হয়।

এ ছাড়া দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান আরও একজন। এসব হামলার পর আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষও দুটি মরদেহ গ্রহণের কথা জানিয়েছে।

এএফপির পক্ষ থেকে হামলার বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ‘সশস্ত্র যোদ্ধাদের’ লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।

এর এক দিন আগে, বৃহস্পতিবার, মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত স্থল অভিযান শেষ করার ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। আগের দিন শুরু হওয়া ওই অভিযান হামাসের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের কয়েকটি এলাকায় চালানো হয়।

যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অভিযানটি পরিচালনা করা হয়। এই রেখা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, অভিযানে তাদের সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করা হয়েছে।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।