জাতীয়•Apr 29, 2026•Newsroom

দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার অভিযোগে ভাইরাল শ্রমিক দল নেতা অব্যাহতি

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার স্বীকারোক্তি ভাইরাল হওয়ার পর শ্রমিক দল নেতা সুমন মোল্লাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন:
দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার অভিযোগে ভাইরাল শ্রমিক দল নেতা অব্যাহতি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও স্বীকারোক্তি ভাইরাল হওয়ার পর স্থানীয় শ্রমিক দল নেতা সুমন মোল্লাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সুমন মোল্লা নিজ মুখে দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার বিষয়টি স্বীকার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয়ভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সম্মানহানির অভিযোগে তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা বলেন, ঘটনার পর মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট শ্রমিক দল কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সুমন মোল্লাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

এর আগে একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সুমন মোল্লা বিয়ার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যৌনপল্লীতে বিভিন্ন অনিয়ম ও দখলদারিত্বের অভিযোগও দীর্ঘদিন ধরে উঠে আসছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন মোল্লাসহ একটি চক্রের বিরুদ্ধে বিভিন্ন মহলে অসন্তোষ রয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।