জাতীয়•Nov 14, 2026•3 min read

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব, নীরব ভারত

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানে ফেরানোর প্রস্তাব নিয়ে নীরব থেকেছে ভারত। প্রত্যর্পণকে আইনি বিষয় উল্লেখ করে দিল্লি জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে তারা আগ্রহী।

শেয়ার করুন:
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব, নীরব ভারত

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও প্রশ্ন ওঠে।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে বাংলাদেশের সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে।

এদিকে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে। বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

সূত্র: বিবিসি বাংলা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।