আন্তর্জাতিক•Nov 21, 2026•3 min read

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান। সংঘাতের মধ্যে এই দাবি গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান বলে দাবি করেছে সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করার পর সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। পরে সেটি ধ্বংস করে ভূপাতিত করা হয়।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার জন্য ড্রোনটি পরিচিত।

নজরদারির পাশাপাশি সামরিক অভিযানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও এমকিউ-৯ ব্যবহার করা হয়। এ কারণে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ চালকবিহীন আকাশযানগুলোর মধ্যে এটি অন্যতম।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।