আন্তর্জাতিক•Nov 19, 2026•3 min read

দুই বছর পর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

দুই বছর পর গাজার মধ্যাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে ট্যাংক মোতায়েন ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন:
দুই বছর পর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

দীর্ঘ দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার শুরু হওয়া এ অভিযানে ইসরায়েলি ট্যাংক মোতায়েনের খবর পাওয়া গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় এ স্থল অভিযান শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে অবস্থিত একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই অভিযানের লক্ষ্য। আইডিএফের দাবি, হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এ রেখা গাজার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা এবং হামাসের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলকে আলাদা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।