জাতীয়•Nov 8, 2026•4 min read

এক্সের অনুবাদ বিভ্রাটে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম আসায় বিব্রত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। তিনি অনুবাদব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
এক্সের অনুবাদ বিভ্রাটে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের বাণিজ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ভুলে কূটনৈতিক অস্বস্তিতে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের ছবি দিয়ে করা তাঁর একটি পোস্টের ইংরেজি অনুবাদে ভুল করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এ ঘটনায় এক্সের অনুবাদ ব্যবস্থার সমালোচনা করেছেন তিনি।

গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকাজাওয়া স্পষ্ট করেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পরিচয় সম্পর্কে তিনি অবগত। অনুবাদের এই ভুলের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেন না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে। বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেন তিনি।

গত ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া এক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন আকাজাওয়া। পোস্টে বৈঠকের ছবিও যুক্ত ছিল। তবে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থায় ইংরেজি অনুবাদের সময় ভুলভাবে শেখ হাসিনার নাম চলে আসে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

তবে এক্সের অনুবাদ বিভ্রাটের শিকার আকাজাওয়া এবারই প্রথম নন। তিনি জানান, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের বিষয়ে দেওয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। তখন স্বয়ংক্রিয় অনুবাদে কুয়েতের পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল বলে জানান জাপানের এই মন্ত্রী। সব মিলিয়ে তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন উল্লেখ করে তিনি এক্স কর্তৃপক্ষকে অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: ডন অনলাইন।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।