স্থানীয়Apr 2, 2026Newsroom

যশোরে গ্রামে মসজিদের মাইক থেকে উস্কানি, পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলেন স্থানীয়রা

যশোর নিউজ ডেস্কনিউজ ডেস্ক|স্থানীয়

যশোরের কেশবপুরে মসজিদের মাইক থেকে উস্কানি দেওয়ার পর গ্রামবাসীরা তিন পুলিশ সদস্যকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিল। পুলিশ অভিযানে গ্রেফতার হওয়া আসামি জাহাঙ্গীর হোসেনকে বৃহস্পতিবার ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন:
যশোরে গ্রামে মসজিদের মাইক থেকে উস্কানি, পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলেন স্থানীয়রা

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে গত বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উত্তেজনার ঘটনা ঘটেছে। মসজিদের মাইক থেকে গ্রামবাসীদের উস্কানি দিয়ে স্থানীয়রা তিন পুলিশ সদস্যকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে ছিনিয়ে নিয়েছেন।

পুলিশ জানায়, জাহাঙ্গীর হোসেন দুই মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত ছিলেন। বুধবার রাতে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে গেলে তার ভাই আলামিন ও লিটন মসজিদের মাইক থেকে ঘোষণা করে পুলিশকে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নামতে উসকানি দেন। তারা প্রচার করেন, পুলিশ তার ভাইকে গ্রেফতার করে হত্যা করেছে।

এরপর প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় এবং তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করার পর জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। আহত পুলিশ সদস্যরা হলেন কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)।

পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর হোসেন মাদকের মামলায় দুই বছর ও একটি পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ডুমুরিয়ার একটি গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, "গ্রামবাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি

গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর বাধার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দিবে ভারত: অমিত শাহ।

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হিন্দু উগ্রবাদী আরএসএস নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আহ্বান

যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন আরএসএস নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। মোহন ভাগবতের সম্ভাব্য সফর ঘিরে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলের ‘ই-১’ বসতি পরিকল্পনার বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কঠোর অবস্থান

পশ্চিম তীরে ইসরায়েলের ই-১ বসতি পরিকল্পনার বিরোধিতা করেছে ৮ মুসলিম দেশ। তারা ১,২০০ আবাসন ইউনিটের উদ্যোগ বাতিল ও আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে।