প্রযুক্তি•Oct 19, 2026•3 min read

২০৪৫ সালের মধ্যে মহাকাশে বসবাস করবে লাখ লাখ মানুষ, ভবিষ্যদ্বাণী বেজোসের

প্রযুক্তি ডেস্ক•প্রযুক্তি|প্রযুক্তি

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পূর্বাভাস, ২০৪৫ সালের মধ্যে লাখ লাখ মানুষ মহাকাশে বসবাস করতে পারে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:
২০৪৫ সালের মধ্যে মহাকাশে বসবাস করবে লাখ লাখ মানুষ, ভবিষ্যদ্বাণী বেজোসের

২০৪৫ সালের মধ্যে লাখ লাখ মানুষ মহাকাশে বসবাস করবে বলে মনে করেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ব্লু অরিজিনের প্রধান জেফ বেজোস। তাঁর ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তির দ্রুত অগ্রগতি আগামী দুই দশকে পৃথিবীর বাইরে মানুষের বসবাসের নতুন সম্ভাবনা তৈরি করবে।

বেজোসের মতে, ভবিষ্যতে চাঁদসহ মহাকাশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও শারীরিক পরিশ্রমের কাজ রোবটের মাধ্যমে করানো সম্ভব হবে। এতে মানুষের জীবন বিপন্ন না করেই মহাকাশে নির্মাণ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা যাবে, পাশাপাশি ব্যয়ও কমবে।

ইতালিয়ান টেক উইকে বক্তব্য দেওয়ার সময় বেজোস বলেন, আগামী কয়েক দশকে মহাকাশে বসবাসকারী মানুষের সংখ্যা লাখ লাখে পৌঁছাতে পারে। তাঁর ধারণা, মানুষ বাধ্য হয়ে নয়, বরং নিজেদের ইচ্ছাতেই মহাকাশে বসবাস করতে যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশাবাদী বেজোসের মতে, প্রযুক্তিগত উদ্ভাবন মানুষের জীবনযাত্রার মান উন্নত করে এবং নতুন সুযোগ তৈরি করে। তবে ২০৪৫ সালের মধ্যে এত বিপুলসংখ্যক মানুষের মহাকাশে বসবাস বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করবে প্রযুক্তি, ব্যয় ও অবকাঠামোগত অগ্রগতির ওপর।

সূত্র: Fortune

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।