স্থানীয়•Apr 23, 2026•Newsroom

যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর নিউজ ডেস্ক•নিউজ ডেস্ক|স্থানীয়

যশোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে জব্দকৃত সম্পদ ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন:
যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে প্রায় ২ কোটি টাকার সমমূল্যের স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ৯০০ গ্রাম স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়, যা পরবর্তীতে যাচাই-বাছাইয়ে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়।

এছাড়া তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন। পরে তিনি সড়কপথে সাতক্ষীরা হয়ে ভারতে ফেরার পরিকল্পনা করছিলেন।

উল্লেখ্য, তিনি এর আগেও একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ রুটে যাতায়াত করেছেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।