আন্তর্জাতিক•Nov 22, 2026•3 min read

‘স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’: মোদি

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বানে ভারতীয়রা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। তাঁর মতে, কেনাকাটা কমায় স্বর্ণের দামও কমেছে।

শেয়ার করুন:
‘স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’: মোদি

এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, মানুষের স্বর্ণ কেনা কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে বলছেন, তাঁর আহ্বানে তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি জানানো আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মোদি বলেন, এক বছর খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার জন্য নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি। নিজের এই আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছিলেন, এখনো মানুষের মধ্যে সেই মনোভাব রয়েছে। তাঁর মতো একজন সাধারণ মানুষের অনুরোধে নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এর ফলে দাম কমেছে বলে দাবি করেন তিনি।

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়। ওই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।

পাশাপাশি জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।