আন্তর্জাতিক•Oct 21, 2026•2 min read

ফ্রান্সকে ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

ফ্রান্সকে ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাঁর বক্তব্যে অভিবাসন, নিরাপত্তা ও ফ্রান্স-ইসরায়েল সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

শেয়ার করুন:
ফ্রান্সকে ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার বললেন নেতানিয়াহু

ফ্রান্সে বিক্ষোভ ও দাঙ্গার পর দেশটির তীব্র সমালোচনা করে একে ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২০ অক্টোবর) ফরাসি ভাষার সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহুর দাবি, সময়মতো প্রস্তুতি না নেওয়ায় ফরাসি নেতারা চরমপন্থি ইসলামের কাছে নতিস্বীকার করেছেন। তিনি ফ্রান্সকে তোষণনীতি পরিহার করে চরমপন্থিদের বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেওয়া সতর্কবার্তার কথাও স্মরণ করিয়ে দেন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসকে ধ্বংস করা না হলে প্যারিসেও তাদের উপস্থিতি দেখা যাবে।

গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়েছিল ইসরায়েল। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্রান্সের বিক্ষোভের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করে ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধের আহ্বান জানান।
এর আগে গত আগস্টে যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে কটাক্ষ করেছিলেন নেতানিয়াহু। তাঁর ওই মন্তব্য লন্ডনে তীব্র সমালোচনার জন্ম দেয়।

সূত্র: আরব নিউজ

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।