রাজনীতি•Apr 1, 2026•Newsroom

রাজনৈতিক কারণে দায়েরকৃত ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|রাজনীতি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়েরকৃত মোট ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন:
রাজনৈতিক কারণে দায়েরকৃত ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক হয়রানিমূলক মোট ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১,৪২,৯৮৩টি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তবে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের হয়েছিল।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করে, যাদের মূল কাজ হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলার আবেদন, এজাহার ও চার্জশিটের যাচাই-বাছাই করা এবং জনস্বার্থে মামলা চালানোর প্রয়োজন না থাকলে তা প্রত্যাহারের জন্য সুপারিশ করা।

তিনি বলেন, জেলা কমিটির সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে, ৮ মার্চ গঠিত কেন্দ্রীয় ছয় সদস্যবিশিষ্ট কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলোর প্রত্যাহারের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।