রাজনীতি•Feb 2, 2026•3 min read

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় রায়: সাবেক প্রধানমন্ত্রীসহ পরিবারের সদস্যদের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|রাজনীতি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দুই মামলায় ঢাকার আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে।

শেয়ার করুন:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দুই মামলায় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, বোন আজমিনা হক সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকসহ একাধিক আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। রায় অনুযায়ী শেখ হাসিনাকে দুই মামলায় মোট ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা এসব মামলায় একমাত্র খুরশীদ আলম গ্রেফতার অবস্থায় আদালতে উপস্থিত ছিলেন, অন্য আসামিদের পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।