জাতীয়•Apr 23, 2026•Newsroom

শাজাহানপুরে যুবককে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

বগুড়ার শাজাহানপুরে রকি মাহমুদ নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন:
শাজাহানপুরে যুবককে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

বগুড়ার শাজাহানপুর উপজেলায় রকি মাহমুদ (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রকি এলাকায় ইট, রড ও সিমেন্ট সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিপক্ষ একটি গ্রুপের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে বনানী এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই দা ও চাপাতি দিয়ে তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে বলে জানিয়েছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রকির বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে শাজাহানপুর থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।