জাতীয়•Nov 11, 2026•3 min read

হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, সরকারকে দায়ী করার কৌশল দেখছেন সাবেক মার্কিন কূটনীতিক

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ। বিষয়টি নিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

শেয়ার করুন:
হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, সরকারকে দায়ী করার কৌশল দেখছেন সাবেক মার্কিন কূটনীতিক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন বর্তমান বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে।

ড্যানিলোভিচের মতে, এ আবেদনের মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এমন বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন যে, তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাঁকে বাধা দিচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাঁকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে পারে। এ ক্ষেত্রে তাঁকে গ্রহণে রাজি করাতে তৃতীয় কোনো দেশকে যুক্ত করার উদ্যোগও থাকতে পারে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক্সে দেওয়া আরেক পোস্টে ড্যানিলোভিচ দাবি করেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাঁর ভাষায়, পুরো বিষয়টি একটি ‘ধাপ্পাবাজি’। এর উদ্দেশ্য হতে পারে শেখ হাসিনার সমর্থকদের সংগঠিত করা এবং দেশের রাজনীতিতে তাঁর ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়া।

এর আগে সোমবার এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে ই-মেইল পাঠানো হয়েছে। হাইকমিশন বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে শেখ হাসিনার আবেদনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সরকার কোনো ‘সন্ত্রাসীকে’ পাসপোর্ট বা এনআইডি দেবে না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর সাজা কার্যকর করতে চায় বাংলাদেশ।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।