জাতীয়•Apr 18, 2026•Newsroom

সোনাগাজীতে দুই স্থানে সংঘর্ষ: বিএনপি সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

ফেনীর সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন:
সোনাগাজীতে দুই স্থানে সংঘর্ষ: বিএনপি সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত

ফেনীর সোনাগাজীতে মাদক, চাঁদাবাজি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির সহযোগী সংগঠনের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার লক্ষ্মীপুর ও কাজীরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রাত ১০টার দিকে যুবদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। এতে যুবদল কর্মী মোহাম্মদ সুমন, হারুন এবং ফয়সাল আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, একই রাতে কাজীরহাট বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চুরি ও চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তাকে মারধর করে গুরুতর আহত করে।

আহত জসিম উদ্দিনের দাবি, স্থানীয় একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি এতে বাধা দিলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুটি পৃথক ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় অভিযান চালানো হয়েছে এবং এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে, স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, এসব ঘটনা ব্যক্তিগত বিরোধ ও স্বার্থের কারণে ঘটেছে, দলীয় কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতা নেই।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনে তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে; মক্কা প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগে আঞ্চলিক চাপ বাড়ছে।

সিআইএর গোপন মূল্যায়ন: গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ধসের ঝুঁকিতে ইসরায়েল

গোপন সিআইএ মূল্যায়নের বরাতে ইসরায়েলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হওয়ার কথা উঠে এসেছে; সম্ভাব্য অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

আকাশ সুরক্ষায় স্যাটেলাইট নেটওয়ার্ক: মার্কিন স্পেস ফোর্সের নতুন 'SPACEFOR-NORTH' মহাকাশ ডিফেন্স গ্রিড

উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নতুন SPACEFOR-NORTH কমান্ড সক্রিয় করেছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও মহাকাশ সক্ষমতা সমন্বয়ে কাজ করবে।

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন এবং জাতীয় তেল কোম্পানির প্রধান হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে; তেল খাতে চাপের মধ্যেই পরিবর্তনটি এলো।