স্থানীয়Mar 31, 2026Newsroom

সুলতানপুরে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

স্টাফ রিপোর্টাররিপোর্টার|স্থানীয়

সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি পৃথক অভিযানে সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:
সুলতানপুরে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে। সোমবার (৩০ মার্চ) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২,৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। এসব শাড়ির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।

একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭,২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করে। জব্দকৃত চশমার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

দুই অভিযানে মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, এই চোরাচালানকৃত মালামাল বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি

গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর বাধার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দিবে ভারত: অমিত শাহ।

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হিন্দু উগ্রবাদী আরএসএস নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আহ্বান

যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন আরএসএস নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। মোহন ভাগবতের সম্ভাব্য সফর ঘিরে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলের ‘ই-১’ বসতি পরিকল্পনার বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কঠোর অবস্থান

পশ্চিম তীরে ইসরায়েলের ই-১ বসতি পরিকল্পনার বিরোধিতা করেছে ৮ মুসলিম দেশ। তারা ১,২০০ আবাসন ইউনিটের উদ্যোগ বাতিল ও আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে।