আন্তর্জাতিকJul 12, 20265 min read

কট্টর ইজরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কআন্তর্জাতিক|আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন। তার কার্যালয় জানিয়েছে, আকস্মিক ও স্বল্পমেয়াদি অসুস্থতার পর তার মৃত্যু হয়।

শেয়ার করুন:
কট্টর ইজরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

ওয়াশিংটন, ১২ জুলাই ২০২৬: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর এবং কট্টর ইজরায়েলপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার রাতে ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কার্যালয় এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আকস্মিক ও স্বল্পমেয়াদি অসুস্থতার পর তিনি মারা যান। একই সঙ্গে পরিবার ও স্বজনদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

মৃত্যুর কয়েকদিন আগেই গ্রাহাম ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সরকারি সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন। দেশে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে তার অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিভিন্ন ইস্যুতে অত্যন্ত প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন এবং ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক সহযোগিতার পক্ষে অবস্থানের কারণে তিনি মার্কিন কংগ্রেসে অন্যতম প্রধান ইসরায়েলপন্থী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষেও সরব ছিলেন।

দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার এক শোকবার্তায় গ্রাহামের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, গ্রাহাম অঙ্গরাজ্য এবং জাতির জন্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সিনেটর গ্রাহামের মৃত্যুতে শূন্য হওয়া সিনেট আসনে একজন অন্তর্বর্তীকালীন প্রতিনিধি নিয়োগের ক্ষমতা গভর্নরের হাতে রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

১৯৫৫ সালে জন্মগ্রহণকারী লিন্ডসে গ্রাহাম কয়েক দশক ধরে মার্কিন রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মার্কিন বিমান বাহিনীর রিজার্ভ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে দক্ষিণ ক্যারোলাইনার প্রতিনিধিত্ব করে আসছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এক অভিজ্ঞ ও প্রভাবশালী আইনপ্রণেতাকে হারালো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

সূত্র: BBC, The Guardian, Fox .

সম্পর্কিত খবর

হাইতিতে জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনীতে ১,৫০০ সদস্য পাঠাচ্ছে বাংলাদেশ

হাইতিতে সশস্ত্র গ্যাং দমনে জাতিসংঘ-সমর্থিত বাহিনীতে প্রায় ১,৫০০ বাংলাদেশি সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যা বড় আন্তর্জাতিক নিরাপত্তা মোতায়েন।

কলকাতায় অগ্নিকান্ডের পর আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা ।

কলকাতার অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহতের পর নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশি পর্যটকদের অনেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।

নতুন যুদ্ধ শুরু হলে আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের আইআরজিসির দাবি

নতুন যুদ্ধ শুরু হলে আগের সংঘাতের তুলনায় আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস।

যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে দক্ষিণ কোরিয়াকেনিরপেক্ষ থাকার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ কোরিয়াকে ভারসাম্যপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দুই কোরিয়ার সংলাপ পুনরায় শুরুর আহ্বানও জানানো হয়েছে।