আন্তর্জাতিকFeb 19, 20263 min read

কক্সবাজার নিরাপদে ছেড়েছেন এরদোগান পুত্র ও মেসুত ওজিল

ফ্যাক্ট লেন্স ডেস্ক|আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে কক্সবাজারে গাড়িবহর সামান্য সড়ক দুর্ঘটনায় পড়লেও জার্মান তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোগানসহ প্রতিনিধি দলের কেউ আহত হননি। নিরাপত্তার মধ্য দিয়ে তারা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

শেয়ার করুন:
কক্সবাজার নিরাপদে  ছেড়েছেন  এরদোগান পুত্র ও মেসুত ওজিল

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) একটি উচ্চপর্যায়ের তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজার সফর করেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে অংশ নিতে দিনভর তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, তুর্কি ফিল্ড হাসপাতাল, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। সফরের উল্লেখযোগ্য অংশ ছিল রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ওজিলের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ এবং বিজয়ী দলের হাতে স্মারক ট্রফি তুলে দেওয়া। রমজানের প্রথম দিনে তারা কয়েকটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে ইফতারে অংশ নেন, যা শরণার্থীদের মধ্যে উৎসাহ ও আবেগের সঞ্চার করে।

ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় ফেরার পথে তাদের গাড়িবহর একটি ছোট সড়ক দুর্ঘটনার মুখে পড়ে। পুলিশ জানায়, প্রটোকল বহরের সামনে থাকা একটি গাড়ির সঙ্গে হঠাৎ সামনে চলে আসা একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন; তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, প্রতিনিধি দলের কেউ আহত হননি এবং তারা সম্পূর্ণ নিরাপদ ছিলেন। উখিয়া থানার কর্মকর্তারাও বলেন, ভিআইপি প্রটোকল অমান্য করে অটোরিকশাটি বহরের সামনে চলে আসায় এ ঘটনা ঘটে; পরবর্তীতে যানটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় এবং রাতে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো সফরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আসে। সফর শেষে ওজিল বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

হাইতিতে জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনীতে ১,৫০০ সদস্য পাঠাচ্ছে বাংলাদেশ

হাইতিতে সশস্ত্র গ্যাং দমনে জাতিসংঘ-সমর্থিত বাহিনীতে প্রায় ১,৫০০ বাংলাদেশি সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যা বড় আন্তর্জাতিক নিরাপত্তা মোতায়েন।

কলকাতায় অগ্নিকান্ডের পর আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা ।

কলকাতার অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহতের পর নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশি পর্যটকদের অনেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।

নতুন যুদ্ধ শুরু হলে আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের আইআরজিসির দাবি

নতুন যুদ্ধ শুরু হলে আগের সংঘাতের তুলনায় আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস।

যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে দক্ষিণ কোরিয়াকেনিরপেক্ষ থাকার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ কোরিয়াকে ভারসাম্যপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দুই কোরিয়ার সংলাপ পুনরায় শুরুর আহ্বানও জানানো হয়েছে।